কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে সংক্ষিপ্ত বিচার আদালতে ১৪ জনকে সাজা। 

প্রেস রিলিজ

 

অদ্য ২৩/০৮/২৬ ইং তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক সেবন ও বিভিন্ন অপরাধে ১৪জন আসামীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে, ধৃত আসামীদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, কুমিল্লায় সোপার্দ করলে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক দোষ স্বীকারের ভিত্তিতে আটককৃত ০১ জনকে ০১ মাস সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড, ১১ জনকে ১৫ দিন সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড, ০২ জনকে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। সর্ব মোট-১৪ জন আসামীকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনায় বিভিন্ন মহলের লোকজন কোতয়ালী মডেল থানার পুলিশিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। অপরাধের সাথে সাথে সাজা হয়ে যাওয়ায় সমাজে মাদকের প্রকোপ নিয়ন্ত্রনে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা কার্যক্রমে সচেতন মহল সন্তোষ প্রকাশ করেন।