গাজীপুর শ্রীপুর উপজেলায় বাগানের ভেতরে সিএনসি চালকের মরদেহ উদ্ধার।

 

গাজীপুর মহানগরীর শ্রীপুর উপজেলায় একটি গাছবাগানের ভেতর থেকে রুহুল আমিন(৩৫) নামের এক সিএনজি চালক ব্যক্তিকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কুমারবিটা এলাকায়।

অদ্য ১৫ই আগস্ট ২০২৬ ইং রোজ শনিবার সকালে বাগানের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত সিএনজি চালক রুহুল আমিন একই এলাকার বাসিন্দা। সে ঐ এলাকায় শশুর বাড়িতে থেকে সিএনজি চালাতেন।

তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে পুলিশ প্রশাসন জানিয়েছেন, মৃত্যুর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।