শার্শায় ৯ অসহায় নারীর মাঝে ছাগল বিতরণ

 

দারিদ্র্য বিমোচন ও নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে নিজস্ব অর্থায়নে ছাগল বিতরণ করেছেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বোয়ালিয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাফা উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শার্শা-১ আসনের ধানের শীষের প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।

ছাগলপ্রাপ্তরা হলেন— ১নং ওয়ার্ডের (সরবানহুদা-রঘুনাথপুর) সৈরুপী খাতুন, ২নং ওয়ার্ডের (ঘিবা দক্ষিণ) শখী বেগম, ৩নং ওয়ার্ডের (ঘিবা উত্তর) শাবানা খাতুন, ৪নং ওয়ার্ডের (ধান্যখোলা উত্তর) তানজিলা খাতুন, ৫নং ওয়ার্ডের (ধান্যখোলা দক্ষিণ) লিপি খাতুন, ৬নং ওয়ার্ডের (বোয়ালিয়া-মানিক) চম্পা (স্বামী: জিয়াউর রহমান), ৭নং ওয়ার্ডের (বাহাদুরপুর) মল্লিকা খাতুন, ৮নং ওয়ার্ডের (শাখারীপোতা) মরিয়ম বেগম এবং ৯নং ওয়ার্ডের (ডুবপাড়া-নটাদিঘা) হালিমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, “মানুষের কল্যাণে রাজনীতি করতে হলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। রবিউল ইসলাম রবির এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।”

আয়োজক রবিউল ইসলাম রবি বলেন, “সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। এই ছাগলগুলো শুধু অনুদান নয়, বরং তাদের স্বাবলম্বী হওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমার সামর্থ্য অনুযায়ী দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাফা উদ্দিন খাঁ, প্রবাসী কল্যাণ সম্পাদক শাহিন আলম খান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক মীর আলম, বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান তবি, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বাহাদুরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।