নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ধর্মপাশা উপজেলা গড়ার প্রত্যয় মশিউর চৌধুরী

ইফতিয়াজ সুমন,

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক মশিউর চৌধুরী একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পেশাগত জীবনে সফলতা ও আর্থিক স্বচ্ছলতা থাকা সত্ত্বেও নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “ছোটবেলা থেকেই ধর্মপাশা উপজেলার প্রতিটা মানুষকে নিজের আপনজন হিসেবে চিনি । নিজের জন্য নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।

উপজেলার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও মডেল উপজেলা গড়ে তুলতে চাই।”

মশিউর চৌধুরী মনে করেন, দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রতি টা এলাকার চিত্র বদলে দেওয়া সম্ভব। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ত, “আমার পরিবারের কাছ থেকে মানুষের পাশে থাকার শিক্ষা পেয়েছি। সেই ধারাবাহিকতা ধরে রেখে ধর্মপাশা উপজেলার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকলেও তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন সময়ে রাস্তাঘাট মেরামত ও মসজিদ মাদ্রাসায় উন্নয়নে অল্প করে হলেও নিজেকে সম্পৃক্ত রাখছেন নির্বাচিত হলে উপজেলার উন্নয়নের্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, সরকারি সুযোগ-সুবিধার সঠিক বাস্তবায়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, ধর্মপাশা উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসায় একটি উন্নত, সমৃদ্ধ, সুশাসিত ও মানবিক উপজেলা গড়ে তোলা সম্ভব হবে।