গাজীপুর মহানগর কোনাবাড়ী আমবাগ এলাকায়, ঘন ঘন লোডশেডিং জনজীবন বিপর্যস্ত

 

ঘন গন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে গাজীপুর মহানগর কোনাবাড়ী আমবাগ এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দিন রাত প্রতি ঘন্টা পরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে চরম দুর্ভোর্গে পড়েছেন, আমবাগ এলাকার বাসিন্দারা, স্তানীয়দের অভিযোগ, নগরীর, কোনাবাড়ী থানা এলাকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় দফায় দফায় প্রায় এক ঘন্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে, এক এলাকায় বিদ্যুৎ ফিরলেও অন্য এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে। এতে ব্যাবসা বাণিজ্য ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তীব্র গরমে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। সবচেয়ে বেশি সমস্যায় শিক্ষার্থী,পরীক্ষার্থী,গার্মেন্টস কর্মী সহ এলাকায় বসবাস রত হাজার হাজার সাধারণ মানুষ। শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ঘন ঘন লোডশেডিং এর কারণে, তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। অন্য দিকে বিদ্যুৎ এর ভেলকিবাজির কারণে এবং বিদ্যুৎ না থাকার কারণে ছোট, বড় গার্মেন্টস, ব্যাবস্যা প্রতিষ্ঠানে জেনারেটর ব্যাবহার করতে হচ্ছে, ফলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে অতিরিক্ত ব্যায়। এধরনের বিদ্যুৎ বিভ্রাট কে কৃত্রিম সংকট আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্তানীয় বাসিন্দারা। তারা দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নিশ্চিত করার দাবি জানিয়েছে।পাশাপাশি দ্রুত কার্যকর ব্যাবস্তা নেওয়া না হলে কঠোর কর্মসুচি দেওয়ার ও হুশিয়ারি দিয়েছেন তারা।

আরও খবর

আরও খবর: সারাদেশ

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর