কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে

দেশে প্রথমবারের মতো নৌযানের সমন্বিত জাতীয় ডেটাবেজ তৈরির উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার সব ধরনের নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ‘নৌযান শুমারি-২০২৬ বাস্তবায়ন বিষয়ে কুমিল্লায় এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার। সেমিনারে জেলা প্রশাসক বলেন, দেশের নৌখাতকে একটি সুশৃঙ্খল ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনার আওতায় আনতে নৌযান শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার নদীনির্ভর এলাকায় চলাচলকারী সব ধরনের নৌযানের সঠিক তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে। এর মাধ্যমে নৌযানের একটি নির্ভুল ডেটাবেজ তৈরি হবে, যা নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে। তিনি আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম মাঠপর্যায়ে শুরুর আগে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হলে সমন্বয় আরও জোরদার হবে। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বিতভাবে শুমারি কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী, জেলা পুলিশের পুলিশ পরিদর্শক এজাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও খবর

আরও খবর: সারাদেশ

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর