কিশোরগঞ্জ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বীর জুলাই যোদ্ধাদের সশ্রদ্ধ সংবর্ধনা

আজ ৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ কিশোরগঞ্জের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার কিশোরগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জুলাই শহীদদের পরিবারবর্গ ও বীর জুলাই যোদ্ধাদের সম্মানার্থে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত হিসেবে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় জুলাই আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ও বীরত্বগাথা নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও জীবিত বীর যোদ্ধাদের ত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বীর জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

আরও খবর: সারাদেশ

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর