আন্তর্জাতিক যুব দিবসে বুড়িচংয়ে জামায়াতের বর্ণাঢ্য যুব র‍্যালি 

যুব শক্তি জাতির শক্তি, আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ, বুড়িচং উপজেলা শাখার আয়োজনে বুধবার (১২ আগস্ট) উৎসাহ-উদ্দীপনা ও তারুণ্যের প্রাণবন্ত উপস্থিতিতে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় যুব ও ক্রীড়া বিভাগের বুড়িচং উপজেলা সভাপতি মো. ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং পৌরসভার আমীর মো. তাজুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের কুমিল্লা উত্তরের সভাপতি মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান ও সহকারী সেক্রেটারি মো. কবির হোসেন। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মো. জাকারিয়া খান ও সেক্রেটারি জয়নাল আবেদীন। বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধা, নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

রাজধানীতে নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, আইনজীবী হাবিবুল হককে সম্মাননা প্রদান

বুড়িচংয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাইফুল ইসলাম টিপু

আরও খবর: সর্বশেষ