পীরযাত্রাপুরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি গোবিন্দপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আয়োজিত সমাবেশে মিলিত হয়। বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন পীরযাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো. কামরুল হাসান নাছিম, সাধারণ সম্পাদক নওশের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, আলী আহমদ মোস্তফা, পীরযাত্রাপুর যুবদলের আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং যুবনেতা কামাল হোসেন। বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজ ধ্বংসের অন্যতম কারণ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই রাকিবুল হাসান, এসআই শামছুল হক, এএসআই আসাদ, এএসআই আফজলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

রাজধানীতে নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, আইনজীবী হাবিবুল হককে সম্মাননা প্রদান

বুড়িচংয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাইফুল ইসলাম টিপু

আরও খবর: সর্বশেষ