অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন

সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এক প্রান্তিক কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবারটিকে পুনর্বাসনে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ বড়পাড়া গ্রামের কৃষক মো. বাবুল মোল্লার বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে পরিবারটির আনুমানিক এক লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বসতঘরের মালামাল হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরদিন শনিবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শনে যান সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। তিনি ক্ষতিগ্রস্ত বসতঘরটি সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল মোল্লার হাতে জরুরি ভিত্তিতে দুই প্যাকেট শুকনো খাবার তুলে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পরিবারটির দুর্দশা কাটিয়ে উঠতে এবং পুনর্বাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

গোপালগঞ্জে ১৪৪ কোটি টাকার চক্ষু হাসপাতালে দুর্নীতির জ্বলন্ত উদাহরণ দেখার কেউ নেই! 

আরও খবর: জাতীয়