বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হলেন মোঃ শিহাব উদ্দিন মোল্লা

 

বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন মোল্লা। ২৫ সদস্যের এ কমিটিতে তাঁকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

মোঃ শিহাব উদ্দিন মোল্লা জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের বাণী-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা-এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন কমিটিতে শেখ মাসুদুর রহমান সভাপতি এবং শৈলেন্দ্রনাথ মজুমদার সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়ে মোঃ শিহাব উদ্দিন মোল্লা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে তিনি কাজ করবেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে—এটাই তাঁর প্রত্যাশা।

বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার কার্যালয় জেলা ক্রীড়া সংস্থার তৃতীয় তলায় ১ নম্বর কক্ষে।

আরও খবর

আরও খবর: সারাদেশ

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর