গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

 

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিকের তথ্য পাওয়ার অধিকার গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নাগরিকদের সচেতন করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই কোনো তথ্য গ্রহণ বা প্রচারের আগে তা যাচাই করা এবং অপতথ্য সম্পর্কে জনসচেতনতা তৈরি করা জরুরি।

জেলা প্রশাসক বলেন, তথ্যের অবাধ ও নির্ভরযোগ্য প্রবাহ একটি তথ্যভিত্তিক সমাজ গঠনে সহায়ক। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও খবর

ভারেল্লা উত্তরে এডভোকেট তাজুল ইসলামের পক্ষে বিশাল মোটরসাইকেল র‍্যালি

খানকাহ থেকেই ইসলামের প্রচার-প্রসার: মিরপুরে খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার পূর্ণসংস্করণ উদ্বোধন, দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

নিউইয়র্কে সম্প্রীতি বিষয়ক আন্তর্জাতিক আলোচনা সভায় শাহসুফি ড. সাইফুদ্দীন আহমদ: ‘ধর্মের অপব্যাখ্যা নয়, সম্প্রীতির শিক্ষাই ইসলামের প্রকৃত পরিচয়

সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ – প্রফেসর ড. আসিফ মিজান

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের এনবিআরের দাবির পক্ষে রায়, ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানের কর-সংক্রান্ত মামলায় আদালতের সিদ্ধান্ত

আরও খবর: ঢাকা

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

ব্যক্তিগত সংগ্রাম থেকে ন্যায়ের অঙ্গীকার: আইনজীবী কুমিল্লার কৃতী সন্তান জনাব মো. হাবিবুল হক