প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব নিজ কক্ষে অনুপস্থিত থাকায় সেখানে দায়িত্ব পালনকারী পিয়ন সুমনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলা ও আগত ব্যক্তির সঙ্গে আচরণের বিষয়টি বিবেচনায় নিয়ে পিয়ন সুমনকে দুই দিনের শোকজ করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন বঙ্গ সংবাদ-এর সম্পাদক মির্জা মহিবুল হাসান। প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় তিনি পিএসের কক্ষে বসতে গেলে সেখানে দায়িত্বে থাকা পিয়ন সুমন তাকে বাধা দেন। পি এস স্যারের অবর্তমানে আমাদের মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পিএস স্যারের রুমে বসেছিলেন, আমি কেন স্যারকে বসতে দিয়েছি এজন্য আমাকে দুই দিনের জন্য শোকজ করেছেন বলে পিয়ন সুমন জানিয়েছেন ।পিএসের অনুপস্থিতির সময়ে কক্ষে আগত ব্যক্তিদের সঙ্গে পিয়নের আচরণ এবং দায়িত্ব পালনের ধরন নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে না। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটি দপ্তরে আগত ব্যক্তিদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও শালীন আচরণ প্রত্যাশিত। বিশেষ করে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎপ্রত্যাশীদের সঙ্গে সমন্বয় ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ঘটনাটি নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আলোচনা চলছে। তবে পুরো ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টির প্রকৃত কারণ ও শোকজের বিস্তারিত আরও স্পষ্ট হবে।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

রাজধানীতে নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, আইনজীবী হাবিবুল হককে সম্মাননা প্রদান

বুড়িচংয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাইফুল ইসলাম টিপু

আরও খবর: সর্বশেষ