সৃষ্টিকর্তার আজব লীলা। কালিয়াকৈরে হঠাৎ মেয়ে থেকে ছেলে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি।

 

 

সৃষ্টিজগতে প্রকৃতিগতভাবেই কতো কিছুই না ঘটে। সৃষ্টিকর্তার আজব ঘটনার সাক্ষী কালিয়াকৈর উপজেলা। হঠাৎ করেই মেয়ে থেকে ছেলে রূপান্তরিত। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীরচালা এলাকায়। গত ০৪/০৮/২০২৬ ইং মঙ্গলবার থেকে শুরু করে আজকে পর্যন্ত তাকে দেখতে দলে দলে লোকজন সেখানে ভিড়ছে। হঠাৎ করে এই পরিবর্তনের ফলে নামটাও পরিবর্তন করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, লিঙ্গ পরিবর্তন হওয়া মেয়েটির নাম কেয়া (১৭)। উপজেলার কামরাঙ্গীরচালা এলাকায় কাইয়ুম দেওয়ানের সন্তান। সে স্থানীয় ধান সিঁড়ি পাবলিক স্কুল হতে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। শারীরিক পরিবর্তন হওয়ার পরে পরিবর্তিত নাম রাখা হয়েছে কাবির। পারিবারিকভাবে তথ্যসূত্রের বিশ্লেষণে বলা হয়, কামরাঙ্গিরচালা কেয়া আক্তারের শরীর অস্বাভাবিকভাবে পরিবর্তিত হতে থাকে। এমন অবস্থায় গত বছরের পর থেকে আজ অবধি অল্প অল্প করে পরিবর্তিত হয়। এর ফলে পরিবারের সদস্যরা বিষয়টি জানলে তারা চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক এটিকে হরমোন জনিত শারীরিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে জানান। সাম্প্রতিক সময়ে পরিবর্তন আরো বেশি হলে মেয়েটি পুরুষের পরিচয়ে জীবনধারণ শুরু করেন। ফলে তার জন্ম নিবন্ধন সংশোধন করা হয় ছেলের নামে। এ বিষয়ে পরিবর্তিত মেয়েটির মা বলেন, সমস্যাটি হওয়াতে আমরা ধীরে ধীরে জানতে পারি। পরে মেয়ের সব গুণ পরিবর্তিত হওয়ায় সে ছেলে রূপে জীবন ধারণ করেন এবং চলাফেরা করেন। পরে আমরা তার নাম সংশোধন করি এবং জন্ম নিবন্ধন পরিবর্তন করি। এই ঘটনায় কেয়া আক্তার বলেন, আমার আগে নিয়মিত মাসিক হতো। সেটা বন্ধ হয়ে গেছে। আমার শরীরে এখন ছেলেদের সবকিছু তৈরি হচ্ছে। ফলে আমার নাম পরিবর্তন করেছি। যেহেতু আমি বিজ্ঞানের ছাত্রী, সেজন্য আমি এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি।

মেয়ে থেকে ছেলে হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক খবর ছড়িয়ে পড়ার পরে তাকে দেখতে শতশত মানুষ তার বাড়িতে ভিড় করছে।

আরও খবর

আরও খবর: সারাদেশ

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর