অতিরিক্ত কৃষি কর্মকর্তার যোগদান উপলক্ষে ডিমলা কৃষি বিভাগের সংবর্ধনা ও শুভকামনা

নীলফামারীর ডিমলায় উপজেলা কৃষি বিভাগে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মো. সারওয়ার হোসেন। তাঁর এ যোগদান উপলক্ষে ডিমলা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন, ফুলেল সংবর্ধনা ও শুভকামনা জানানো হয়েছে।

গতকাল (২৭ জুলাই, ২০২৬) ডিমলা উপজেলা কৃষি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না। এ সময় তিনি নতুন অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপস্থিত কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা আশা প্রকাশ করে জানান, নতুন অতিরিক্ত কৃষি কর্মকর্তার দিকনির্দেশনা ও কর্মপ্রচেষ্টায় ডিমলা উপজেলার কৃষি খাত আরও এক ধাপ এগিয়ে যাবে এবং বৈচিত্র্যময় কৃষি সম্প্রসারণে নতুন গতির সঞ্চার হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।