আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

মোঃ শাহজাহান বাশার

পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতকাজের জন্য আজ শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশের নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি মেরামতকাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।