মানবতার বার্তা নিয়ে মুকুলের কবিতা ‘মানুষ

 

মানুষের প্রতি ভালোবাসা, সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে কবিতা লিখেছেন দিনাজপুরের পার্বতীপুরের কবি হাবিবুর রহমান মুকুল। তাঁর কবিতার নাম ‘মানুষ’।

কবিতায় ধর্ম, শ্রেণি ও বিভেদের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার আহ্বান জানানো হয়েছে। মানুষের কষ্টে ব্যথিত হওয়া, কাউকে ঘৃণা না করা এবং ধর্ম দিয়ে কোনো মানুষকে বিচার না করার কথা তুলে ধরেছেন কবি।

কবিতায় প্রকৃতি ও মানবজীবনের নানা অনুষঙ্গও উঠে এসেছে। চন্দ্র-সূর্য, সমুদ্র, পাহাড়-জঙ্গল, তারকারাজি, বাতাস, ঝড়-ঝাপটা, জোয়ার-ভাটা ও জলোচ্ছ্বাসের কথা উল্লেখ করে কবি বোঝাতে চেয়েছেন—প্রকৃতির এসব অভিজ্ঞতা মানুষের জন্য অভিন্ন।

মানুষে মানুষে যুদ্ধ-বিগ্রহ, ঘৃণা ও বিদ্বেষের বিপরীতে মানবিক সমাজের প্রত্যাশা ব্যক্ত করেছেন মুকুল। জীবনের শেষ হিসাব-নিকাশে সবকিছু শূন্য হয়ে গেলেও মানুষের জন্য মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় সত্য—কবিতায় এমনই বক্তব্য উঠে এসেছে।

কবিতার শেষাংশে কবি লিখেছেন, ‘এ জগতে বড়ো সত্য—মানুষ মানুষের জন্য।’

হাবিবুর রহমান মুকুলের ঠিকানা মধ্যপাড়া, পার্বতীপুর, দিনাজপুর।

মাফিকুল ইসলাম

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি