নীলফামারী সদরে জামায়াতের ইউনিয়ন (অরুকন) টিম সদস্য শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলার উদ্যোগে ইউনিয়ন (অরুকন) টিম সদস্যদের এক দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) নীলফামারী সদর উপজেলা শাখার আয়োজনে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা আমীর ও দলের প্রবীণ নেতা সাইয়্যিদ মুহাঃ আবু হানিফা শাহ্-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন:

নীলফামারী-২ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম।

শিক্ষা বৈঠকে বক্তারা সংগঠনের ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের আদর্শিক মান উন্নয়ন, গণসংযোগ বৃদ্ধি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। বৈঠকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের (অরুকন) টিম সদস্য ও স্থানিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।