বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন সেই চীনা নাগরিক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের চর ভবানীপুর ভাটাপাড়া গ্রামের স্কুলছাত্রী সাদিয়ার বাড়িতে আসা সেই কথিত চীনা নাগরিক পালিয়ে গেছেন।কথিত ওই চীনা নাগরিক নিজেকে সুবেজ নামে পরিচয় দেন। নিয়ে আসেন সাদিয়ার জন্য উপহারও। তার আগমনের কথা প্রচার হলে সেই বাড়িতে জমায়েত হন গ্রামবাসী। খবর পেয়ে ছুটে যান সংবাদকর্মীরাও। কিন্তু সংবাদকর্মীদের দেখে ক্ষুব্ধ হন কথিত ওই চীনা নাগরিক।

তিনি সাদিয়াকে জানান, সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন না। সংবাদকর্মীরা চাইলে তিনি পাসপোর্ট দেখাতেও অস্বীকৃতি জানান। বিষয়টি সন্দেহ হলে গোপন ক্যামেরায় ধারণ করা ওই নাগরিকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন কয়েকজন সংবাদকর্মী। তার ছবিসহ সংবাদও প্রকাশ হয়।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) কথিত ওই চীনা নাগরিক আসার পর শনিবার (২৫ জুলাই) রাতে ঢাকা থেকে ওই বাড়িতে গিয়ে সামিলা নামে এক তরুণী জানান, ওই ব্যক্তি তার স্বামী। কিছুদিন আগে একইভাবে তার সঙ্গেও পরিচয় হলে সুবেজ ঢাকায় এসে তাকে বিয়ে করেন। এরপর কয়েকদিন থেকে তাকে কিছু না জানিয়েই সুবেজ নিজ দেশে ফিরে যান। এরপর সুবেজ তাকে জানান, তার হাতে টাকা না থাকায় তিনি আসতে পারছেন না।

বিষয়টি জানাজানি হওয়ার পর রোববার (২৬ জুলাই) ভোরেই সামিলাসহ ওই বাড়ি থেকে পালিয়ে যান কথিত ওই চীনা নাগরিক।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

ব্যক্তিগত সংগ্রাম থেকে ন্যায়ের অঙ্গীকার: আইনজীবী কুমিল্লার কৃতী সন্তান জনাব মো. হাবিবুল হক

আরও খবর: অন্যান্য