৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার ফাঁদে ফেলে এক তরুণীর জীবন বিপর্যস্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে চার সন্তানের জনক ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, প্রতারণার শিকার হয়ে স্বামী-সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ন্যায়বিচারের দাবিতে অভিযুক্তের বাড়িতে আমরণ অনশনে বসেছেন ওই তরুণী।

ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের ধর্মপুর গ্রামে। অভিযুক্ত আব্দুর রাজ্জাক ওরফে রেজু (৬৫) ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ভুক্তভোগী সুমাইয়া আক্তার (২২) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (চাপড়া) গ্রামের ছামছুল হকের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার মাওনা এলাকার একটি কাঁচামালের আড়তে কাজের সূত্রে রাজ্জাকের সঙ্গে পরিচয় হয় সুমাইয়ার। পরিচয়ের একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে সম্পর্কের মধ্যে জড়িয়ে ফেলেন রাজ্জাক।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই বিয়ের কথা বলে সুমাইয়াকে মাওনা থেকে দোয়ারাবাজারে নিয়ে আসেন রাজ্জাক। পরে সুনামগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে বিয়ের প্রস্তুতির কথা বলে দুদিন অবস্থান করেন। এরপর নানা অজুহাতে সুমাইয়াকে ঢাকায় ফিরিয়ে দেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে সুমাইয়ার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে আর গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে সুমাইয়া বিষয়টি রাজ্জাককে জানালে তিনি তাকে আবার দোয়ারাবাজারে আসতে বলেন। তার কথায় বিশ্বাস করে গত শনিবার (২৫ জুলাই) সুমাইয়া তার দুই শিশু সন্তান, আব্দুল্লাহ আল মামুন (৭) ও আশা মনিকে (৫) রেখে দোয়ারাবাজারে আসেন। তবে এলাকায় পৌঁছানোর পরই রাজ্জাক মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন তিনি। নিরুপায় হয়ে সুমাইয়া অভিযুক্তের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং ন্যায়বিচারের দাবিতে আমরণ অনশন শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি রাজ্জাকের বসতবাড়িতেই অবস্থান করছিলেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের বক্তব্য জানা সম্ভব হয়নি। তিনি আত্মগোপনে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

ব্যক্তিগত সংগ্রাম থেকে ন্যায়ের অঙ্গীকার: আইনজীবী কুমিল্লার কৃতী সন্তান জনাব মো. হাবিবুল হক

আরও খবর: অন্যান্য