গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা এবং সাংবিধানিক প্রশিক্ষণ ও কৃষ্ণকলিন ফল উৎসব অনুষ্ঠিত। 

দেশব্যাপী সাতশত কমিটি নিয়ে গঠিত বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন গভঃ রেজিস্ট্রেশন নম্বর ৯৮৭৩৬/১২ বাংলাদেশ প্রেসক্লাবের অন্তর্ভুক্ত সংগঠন গাজীপুর শাখা কর্তৃক আয়োজিত গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা এবং সাংবিধানিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর মহানগর শাখার এবারের প্রতিপাদ্য বিষয় “জনস্বার্থে সাংবাদিকতা এবং সাংবাদিকতা নিরাপত্তায়.. জাগো।”

উক্ত বাংলাদেশ প্রেসক্লাবের দ্বিতীয়বারের মতো নবগঠিত কমিটি এবং ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন সাংবাদিক ফরিদ খান , প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি।

আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত ভূঁইয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী এবং সাবেক বিসিএস কর্মকর্তা।

আরো উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ ইয়াসিন গাজী, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখা।

প্রধান আলোচক মোঃ মেজবাহ উদ্দিন সরকার, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম খন্দকার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখা।

অনুষ্ঠানের সঞ্চালনা এবং পরিচালনা করেন মোঃ আব্দুল বারী, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখা।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের এই প্রতিষ্ঠান সারা দেশব্যাপী প্রতিফলিত হয়ে দেশ ও সমাজের কল্যাণমুখী কাজে অংশগ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

বক্তারা আরো বলেন, এই কর্মকান্ডের মধ্য থেকে আমরা আগামী দিনের পথ চলার সঙ্গী হয়ে একে অপরের সাথে মিলিত হয়ে এবং বাংলাদেশ প্রেসক্লাব কে সুসংগঠিত করব। ইনশাআল্লাহ