ব্রাহ্মণবাড়িয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ শাহজাহান বাশার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার তথ্য অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) বিকেল প্রায় ৫টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিনাইর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কবির (৩৬) নামে এক ব্যক্তির ভাড়াকৃত টিনশেড বসতঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কবিরের পিতার নাম মিরছি সরকার এবং মাতার নাম সুবেতারা। তার স্থায়ী বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গয়েশপুর ডাকঘরের বারের চর (সরকার বাড়ি) এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের চিনাইর মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

ব্যক্তিগত সংগ্রাম থেকে ন্যায়ের অঙ্গীকার: আইনজীবী কুমিল্লার কৃতী সন্তান জনাব মো. হাবিবুল হক

আরও খবর: অন্যান্য