ডিমলা শুটিবাড়ী পূবালী ব্যাংকে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইন ও ‘বাংলা কিউআর’ সেবার উদ্বোধন

২৮ জুলাই: “এক দেশ, এক QR—লেনদেনে BANGLA QR” স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার পূবালী ব্যাংক শুটিবাড়ী শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইন ও বাংলা কিউআর (Bangla QR) সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ব্যাংক প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শুটিবাড়ী পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ মোরছালিন শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির নীলফামারী শাখা ব্যবস্থাপক এ.টি.এম. রেদওয়ানুর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা, ৫ নম্বর গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন এবং ৯ নম্বর টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন। এছাড়া ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের দূরদর্শী উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ একটি অত্যন্ত যুগোপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা অত্যন্ত সহজে, দ্রুত ও নিরাপদে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি যেমন কমবে, তেমনি একটি স্বচ্ছ ও আধুনিক আর্থিক ব্যবস্থা গড়ে উঠবে।

প্রধান অতিথির বক্তব্যে এ.টি.এম. রেদওয়ানুর রশিদ বলেন, “পূবালী ব্যাংক গ্রাহকদের সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘বাংলা কিউআর’ সেবা স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মোঃ মোরছালিন শাহ্ বলেন, “গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর সেবার প্রসার ঘটাতে পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ ও সহজ আর্থিক লেনদেন নিশ্চিত করতে আমরা সর্বস্তরের মানুষকে এই সেবা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

বিশেষ অতিথির বক্তব্যে গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন বলেন, “ডিজিটাল লেনদেন এখন সময়ের অন্যতম দাবি। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারবেন।”

টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, “ক্যাশলেস বাংলাদেশ গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাধারণ মানুষের মাঝে বাংলা কিউআরের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে একজন স্থানীয় ব্যবসায়ী জানান, বাংলা কিউআর চালু হওয়ায় তাঁদের ব্যবসায়িক লেনদেন আগের চেয়ে অনেক সহজ, দ্রুত ও ঝুঁকিমুক্ত হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের মাঝে ‘বাংলা কিউআর’ অ্যাপের ব্যবহারবিধি এবং এর বিভিন্ন সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

আরও খবর

আরও খবর: সারাদেশ

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর