মুন্সীগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

মোঃ শাহাজাহান বাশার

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মুন্সীগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধনকালে আওলাদে রাসূল (ﷺ), সাজ্জাদানশীন-এ দরবারে গাউছুল আযম মাইজভাণ্ডারী হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

রোববার (১ আগস্ট, ২০২৬) মুন্সীগঞ্জের বিনোদপুর কেন্দ্রীয় খানকায়ে রহমানিয়া মাইজভাণ্ডারীয়া মিলনায়তনে মইনীয়া যুব ফোরাম-এর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, “একটি গাছ শুধু প্রকৃতি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি আমানত। পরিবেশ রক্ষা করা মানবতার সেবা এবং মহান আল্লাহর সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের অংশ। প্রত্যেক মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ বহুমাত্রিক সংকটের মুখোমুখি। এ সংকট মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ধর্মীয়, সামাজিক ও যুব সংগঠনসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই পরিবেশ সংরক্ষণে কার্যকর পরিবর্তন আনা সম্ভব।”

তিনি তরুণদের উদ্দেশে বলেন, “দেশপ্রেম শুধু কথায় নয়, কাজেও প্রকাশ পায়। একটি গাছ রোপণ, তার পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালনও দেশ ও মানবতার প্রতি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন খলিফাবৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া-এর নেতৃবৃন্দ, মইনীয়া যুব ফোরাম-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়; এটি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার সামাজিক অঙ্গীকার। তারা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, পরিবেশের ভারসাম্য, জলবায়ু সংকট থেকে মানবজাতির সুরক্ষা এবং সমগ্র বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

ব্যক্তিগত সংগ্রাম থেকে ন্যায়ের অঙ্গীকার: আইনজীবী কুমিল্লার কৃতী সন্তান জনাব মো. হাবিবুল হক

আরও খবর: অন্যান্য