ধামইরহাটে বজ্রপাতে এক কৃষক নিহত।

ধামইরহাট উপজেলার মঙ্গোলিয়া বিলে ধান রোপণের সময় বজ্রপাতে কৃষক আবু বক্কর সিদ্দিক (৫০)নিহত । তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। রোববার (২ আগস্ট) স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া গ্রামের বেশ কয়েকজন কৃষক মিলে মঙ্গোলিয়া বিলে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় কৃষক মাঠ ছেড়ে বাড়ী ফিরতে পারেনি।বৃষ্টিপাতের একপর্যায়ের বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করলেও হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান, ওই সময় মাঠে আরো ৫–৬ জন কৃষক একসঙ্গে ধান লাগানোর কাজ করছিলেন। অন্য কৃষকের কিছু না হলেও বজ্রপাতের আবু বক্কর সিদ্দিক নিহত হন।তার পুরো শরীর ঝলসে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

রাজধানীতে নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, আইনজীবী হাবিবুল হককে সম্মাননা প্রদান

বুড়িচংয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাইফুল ইসলাম টিপু

আরও খবর: সর্বশেষ