কোনাবাড়ীতে অভিযান চালিয়ে মোবাইল এবং ল্যাপটপসহ চোরচক্রের দুই সদস্য আটক।

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪৪টি মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে কোনাবাড়ি থানা পুলিশ।

০৪/০৮/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন। পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে কোনাবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে মালামালসহ তাদেরকে আটক করা হয়। আটকৃত ব্যক্তিরা হলেন মনজুরুল মন্ডল ও আশিকুর রহমান বিদ্যুৎ। এসব চোর চক্র দীর্ঘদিন ধরে মোবাইলসহ ইলেকট্রনিক পন্য বেচাকেনা চক্রের সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় তাদেরকে ঘটনায়স্থলে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানায় পরবর্তীতে তাদেরকে আদরতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

আরও খবর: সারাদেশ

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর