গাজীপুরে বিএনপির রাজনীতি ছাড়তে দুধ দিয়ে গোসল যুবদল নেতার।

 

অনেকদিনের চাওয়া-পাওয়া এবং ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে লড়াই-আন্দোলন-সংগ্রামের সঠিক মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানালেন সাবেক যুবদল নেতা।

গতকাল ০৩/০৮/২০২৬ ইং রোজ সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে মায়ের মাথায় হাত দিয়ে তওবা করে এ ঘোষণা দেন।

রাজনীতি ছাড়তে বিদায় নেওয়া সেই নেতার নাম মাহবুব আলম। তিনি ২নং গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সাল গত দুই দশক ধরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন মাহবুব আলম। দলের দুর্দিনে রাজপথে থেকে জেল-জুলুম সহ্য করলেও, সম্প্রতি নিজ দলের কর্মীদের অভ্যন্তরীণ চক্রান্ত ও সহিংসতার শিকার হয়ে তাঁকে জেল খাটতে হয় এবং সবশেষ দল থেকে বহিষ্কার করা হয়।

তীব্র ক্ষোভ প্রকাশ করে সাবেক এই নেতা বলেন,”দলের কঠিন সময়ে রক্ত ও শ্রম দিয়েছি। কিন্তু সুদিনে এসে নিজ দলের মানুষেরই চক্রান্তের শিকার হতে হলো। দীর্ঘদিনের ত্যাগের পর এমন প্রতিদান পেয়ে চরম হতাশ তিনি। তাই তওবা করে ১ মন দুধ দিয়ে চিরতরে বিএনপির রাজনীতি থেকে বিদায় নিলাম।”