ডিমলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

নীলফামারীর ডিমলা উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে ডিমলা উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এবং ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপির সদস্য মোঃ মনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন চন্দ্র রায় এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সুধীজন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

আয়োজনে: উপজেলা প্রশাসন, ডিমলা, নীলফামারী।