আমজুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

 

পঞ্চগড় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক জেলায় কাবিং কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আমজুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব ইউনিট পরিদর্শন করা হয়েছে।

পরিদর্শনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, দেবীগঞ্জ, পঞ্চগড়ের উপপরিচালক জনাব বিমল চন্দ্র

বাংলাদেশ স্কাউটস, পঞ্চগড় জেলার জেলা কাব লিডার জনাব মো. আইবুল হক

বাংলাদেশ স্কাউটস, তেঁতুলিয়া উপজেলার উপজেলা কাব লিডার জনাব নিলুফা ইয়াসমিন

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিকা মোছাঃ হিরা মনিসহ সকল সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের কাব স্কাউটদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কাবিং কার্যক্রমের সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সম্মানিত অতিথিদের আগমন ও তাদের মূল্যবান দিকনির্দেশনার জন্য বিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত, সম্মানিত ও কৃতজ্ঞ। এই পরিদর্শনের মাধ্যমে বিদ্যালয়ের কাবিং কার্যক্রম আরও বহুগুণে গতিশীল হবে বলে শিক্ষকমণ্ডলী আশাবাদ ব্যক্ত করেন।