শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে গ্রেফতার

যশোরের শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি শরিফুল ইসলাম ওরফে বকুলকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার রাতে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শরিফুল দীর্ঘদিন ধরে তার এক প্রতিবেশীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৮ এপ্রিল রাতে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ১০ এপ্রিল শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন (মামলা নং-১৬, জি আর নং-৮৫)। মামলা দায়েরের পর থেকেই আসামি শরিফুল পলাতক ছিলেন।

​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সদস্যরা সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পরে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনর্চাজ, ওসি শামিনুল হক জানান, আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

রাজধানীতে নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, আইনজীবী হাবিবুল হককে সম্মাননা প্রদান

বুড়িচংয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাইফুল ইসলাম টিপু

আরও খবর: সর্বশেষ