গাইবান্ধার তুলসীঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চাঁনমিয়াসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

গাইবান্ধা সদর উপজেলায় তুলসী ঘাটে আজ (17-09-2026)বৃহস্পতিবার রাতে তুলসীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তুলসীঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে চাঁনমিয়া রয়েছেন।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।