সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ শাহজাহান বাশার

ঢাকার সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পুলক সরকার (২৭)। তিনি ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের যুগ্ম সভাপতি হিসেবে পরিচিত। তার পিতার নাম অমৃত লাল সরকার এবং মাতা পূর্ণিমা রানী। তিনি সাভার মডেল থানার ৩ নম্বর ওয়ার্ডের সোবহানবাগ এলাকার বাসিন্দা।

অপর গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আলম শেখ (৪৯)। তিনি আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তার পিতার নাম মৃত বাবর আলী শেখ এবং মাতা মোছা. জায়নব। তিনি সাভার মডেল থানার আমিনবাজার বড়দেশপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, পুলক সরকারকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ৭টা ৫০ মিনিটে এবং মো. আলম শেখকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ২টা ৫০ মিনিটে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

ব্যক্তিগত সংগ্রাম থেকে ন্যায়ের অঙ্গীকার: আইনজীবী কুমিল্লার কৃতী সন্তান জনাব মো. হাবিবুল হক

আরও খবর: অন্যান্য