সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

নাটোরের সিংড়ায় পূর্বশত্রুতার জেরে গভীর রাতে মাছ চাষের পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি জিয়াদ মন্ডলের প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) ভোররাতে উপজেলার ১ নং শুকাশ ইউনিয়নের বিনাহার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জিয়াদ মন্ডল (৪২) ওই গ্রামের বাসিন্দা। তিনি বাড়ির পাশে প্রায় ১২ শতাংশের একটি মিনি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের মাছগুলো কিছুদিন পরই বিক্রি করার কথা ছিল। কিন্তু শনিবার সকালে পুকুরে গিয়ে জিয়াদ দেখতে পান, বেশ কিছু মাছ মরে পানিতে ভেসে উঠেছে। পরে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করলেও অধিকাংশ মাছ মারা যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।
জিয়াদ মন্ডলের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এতে তার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

আরও খবর: সারাদেশ

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর