গাইবান্ধায় ডিবির অভিযান: ৫১ পিস ট্যাপেন্টাডোলসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) সবুজপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে সবুজপাড়ার একটি টিনশেড বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে মোছাঃ শাহনাজ বেগম মঙ্গলী (৪৫) ও মোঃ তাজু ইসলাম (৪৮) নামের দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার শাহনাজ বেগম মঙ্গলীর পরিহিত পোশাকের ভেতর বিশেষ কায়দায় রাখা ৪ পাতা ও কাটা ২ পাতায় মোট ৫১ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
​উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ও ৩৬(৫) ধারায় একটি মামলা (মামলা নং-০৩, তারিখ: ৩ অক্টোবর ২০২৬) দায়ের করা হয়েছে।
​এ বিষয়ে ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও খবর

আরও খবর: সারাদেশ

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর