সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা মানবিক তরুণ উজ্জ্বল হোসেন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ সোমবার (২৪ আগস্ট) সকালে মৌলভীবাজার যাওয়ার পথে সুনামগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের সন্তান। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একজন সক্রিয় সদস্য ছিলেন। এলাকায় যেকোনো মুমূর্ষু রোগীর জন্য রক্ত জোগাড় করে দেওয়ার কাজে তিনি সবসময় সামনের সারিতে থাকতেন।

তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।