মোঃ শাহজাহান বাশার
সাংস্কৃতিক সংগঠনের ৫ বছর পূর্তি উপলক্ষে ‘অসাম্প্রদায়িক ও বিপ্লবী চেতনার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ এবং বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্সার গবেষক ও গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ সফিকুল আলম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন (নাসির), ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ, চিত্রনায়ক ও চলচ্চিত্র প্রযোজক ফিরোজ শাহী, জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, মুন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেসার্স ইকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ লিটন হোসেন এবং কবি ও ব্যাংকার কাজী আবু তাহেরসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. এটিএম মমতাজুল করিম, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহ কামাল (শ্যামল), একতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মোঃ নূর-উল-আলম, জাগ্রত ব্যবসায়ী ও জনতার চেয়ারম্যান কবি শিহাব রিফাত আলম, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ম. রহমান মিলকী, মিরর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক হারুন অর রশিদ, কোভিড-১৯ হিরো আসিফ ইমাম এবং বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ আসলাম আহামেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও বিপ্লবী চেতনা, সাম্য, মানবমুক্তি এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে তাঁর সাহিত্যিক ও সাংস্কৃতিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট মোঃ হাবিবুল হকের হাতে ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ তুলে দেওয়া হয়।
একতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং মডেল ও উপস্থাপক রাজিবুল হক রনি।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়। প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে একতা সাংস্কৃতিক সংগঠনের ৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।