বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শিবিরের সন্ত্রাসীদের সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর ছাত্রদল।

মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাত এবং যুগ্ম আহ্বায়ক সাব্বির আহম্মেদ অন্তর।

এছাড়াও মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানার আহ্বায়ক, সদস্য সচিব, সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।