২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মত্যাগের স্মরণ, সংগ্রামের চেতনা ধারণ এবং জুলাই জাগরন: রক্তের ঋণ-নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে অনুষ্ঠিত এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই ( রবিবার) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে মেঘনা উপজেলা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্মরণে, স্মৃতির আঙ্গিনায় জুলাই ও নতুন বাংলাদেশের অঙ্গীকারের এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির ইসলাম রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ নাজমুল হাসান।
মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম হাউদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ও কবি নজরুল কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কমোঃ রুপমিয়া হোসাইন রাজ।
মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, ইসলামী আন্দোলনের মেঘনা উপজেলার সভাপতি আক্তার হোসাইন, মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোলাইমান হোসেন, সদস্য সচিব মোঃ জাকির মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন মেঘনা উপজেলার সভাপতি রোদেয়ান হোসেন রিয়াদ, আবু রায়হান সহ আরও অনেকেই এসময় উপস্থিত ছিলেন।