গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

 

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিকের তথ্য পাওয়ার অধিকার গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নাগরিকদের সচেতন করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই কোনো তথ্য গ্রহণ বা প্রচারের আগে তা যাচাই করা এবং অপতথ্য সম্পর্কে জনসচেতনতা তৈরি করা জরুরি।

জেলা প্রশাসক বলেন, তথ্যের অবাধ ও নির্ভরযোগ্য প্রবাহ একটি তথ্যভিত্তিক সমাজ গঠনে সহায়ক। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও খবর: ঢাকা

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

ব্যক্তিগত সংগ্রাম থেকে ন্যায়ের অঙ্গীকার: আইনজীবী কুমিল্লার কৃতী সন্তান জনাব মো. হাবিবুল হক