যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে ভিডিপি প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ” —ডিজি (রংপুর রেঞ্জ)

যুবসমাজকে সুসংগঠিত, দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য উদ্যোগ নেয়া হয়েছে নীলফামারীর ডিমলায়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-১ম ধাপ’-এর ১০ দিনব্যাপী পাঠদান পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল প্রশিক্ষণার্থীর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জের উপমহাপরিচালক জনাব মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে ভিডিপি প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের পাশাপাশি গাছের চারা বিতরণের এ উদ্যোগ প্রশিক্ষণার্থীদের সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে তুলবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ মিজানুর রহমান, পিভিএম, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, নীলফামারী। এছাড়াও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান এবং প্রশিক্ষিকা মোছাঃ নুরতাজ খাতুন।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ডিমলা ইউনিয়নের দলনেতা মোঃ আবুল কালাম আজাদ সরকার, ইউনিয়নের দলনেত্রী মোছাঃ অনামিকা আক্তার বেবি, ডিমলা ইউনিয়নের প্লাটুন কমান্ডার মোঃ লাভলু মিয়া, উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ আব্দুল খালেক এবং সঞ্জীবন পাইলটিং প্রকল্পের সদস্য মোঃ ইমরান ইসলামসহ আনসার ও ভিডিপির বিভিন্ন স্তরের সদস্যগণ উপস্থিত ছিলেন।

১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা এবং আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন বিষয়ে মৌলিক পাঠদান করা হয়। সমাপনী দিনে প্রশিক্ষণের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত রেখে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবুজ বেষ্টনী গড়ে তুলতেই চারা বিতরণের এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

আরও খবর

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন পার্বতীপুরের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম

রক্তের প্রয়োজনে ছুটে চলা আনসার-ভিডিপি সদস্য উজ্জ্বল আর নেই: ডাবরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত

যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে ভিডিপি প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ” —ডিজি (রংপুর রেঞ্জ)

ডিমলা বুড়িতিস্তা ব্যারেজের ৮ কপাট সচল: পানি বন্দিদশা থেকে রক্ষা পেলেন কুটিরডাঙ্গার হাজারো মানুষ

২০ লাখ টাকা বরাদ্দের পুরোটা উন্নয়নকাজে ব্যয়ের নির্দেশ, দুর্নীতির বিরুদ্ধে এমপি আব্দুস সাত্তারের কঠোর বার্তা

মশিউর রহমান যাদু মিয়ার দৌহিত্র, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির জন্মদিন আজ

আরও খবর: রংপুর