ডিমলা বুড়িতিস্তা ব্যারেজের ৮ কপাট সচল: পানি বন্দিদশা থেকে রক্ষা পেলেন কুটিরডাঙ্গার হাজারো মানুষ

দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা ডিমলা উপজেলার বুড়িতিস্তা ব্যারেজের ৮টি জলকপাট (স্লুইস গেইট) অবশেষে মেরামত করে সচল করা হয়েছে। কপাটগুলো অচল থাকার কারণে কুটিরডাঙ্গা এলাকার হাজার হাজার বাড়িঘর ও বিস্তীর্ণ ফসলি জমি দীর্ঘ দিন ধরে জলজট ও পানি বন্দি অবস্থায় ছিল।

সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তারের নিরলস প্রচেষ্টায় নীলফামারী জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) তাঁর প্রতিনিধি ও জনবল পাঠিয়ে কপাটগুলো সচল করেন।

শনিবার (১ আগস্ট) সচল হওয়া উক্ত জলকপাট ও সার্বিক কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার।

পরিদর্শনকালে সংসদ সদস্য স্থানীয় ভুক্তভোগী জনগণের সাথে কথা বলেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

উক্ত পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।

জলকপাটগুলো সচল হওয়ায় ডিমলা উপজেলার কুটিরডাঙ্গা এলাকার দীর্ঘদিনের পানি বন্দিদশার অবসান ঘটবে এবং হাজারো পরিবারসহ কৃষি জমির বিপুল ক্ষয়ক্ষতি রক্ষা পাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও খবর

মশিউর রহমান যাদু মিয়ার দৌহিত্র, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির জন্মদিন আজ

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন পার্বতীপুরের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম

২০ লাখ টাকা বরাদ্দের পুরোটা উন্নয়নকাজে ব্যয়ের নির্দেশ, দুর্নীতির বিরুদ্ধে এমপি আব্দুস সাত্তারের কঠোর বার্তা

যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে ভিডিপি প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ” —ডিজি (রংপুর রেঞ্জ)

রক্তের প্রয়োজনে ছুটে চলা আনসার-ভিডিপি সদস্য উজ্জ্বল আর নেই: ডাবরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত

ডিমলা বুড়িতিস্তা ব্যারেজের ৮ কপাট সচল: পানি বন্দিদশা থেকে রক্ষা পেলেন কুটিরডাঙ্গার হাজারো মানুষ

আরও খবর: রংপুর